এম এম সি মেহেদী কাটাখালীঃ কওমী মাদ্রাসা শিক্ষাকে জাতীয় শিক্ষা স্বীকৃতি প্রদান করায় ফকিরহাট কওমী ওলামায়ে কেরাম এর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শনিবার বিকাল ৩ টায় ফকিরহাট প্রেসক্লাবে ফকিরহাট ওলামা পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ওলামা পরিষদের সভাপতি মাওলানা মুরাদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন ওলামা পরিষদ ফকিরহাট উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ হাবিবুল্লাহ অনুষ্ঠানে বক্তারা বলেন কওমী শিক্ষার স্বীকৃতি এটা ওলামা একরাম এর প্রাপ্য আলেমদের প্রাপ্য যথাযথ বুঝিয়ে দেয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আড়ুয়াডাংগা, ইসলামপুর মাদ্রাসার সম্মানিত মুহতামিম মাওলানা মোহাম্মদ জাকারিয়া ধনপোতা মাদ্রাসার সম্মানিত মুহতামিম মোঃ আব্দুল হাই সাহেব এছাড়াও ফকিরহাট সকল উলামায়ে কিরামগণ এবং বিভিন্ন মাদ্রাসার সম্মানিত সাহেবগন।


