প্রধানমন্ত্রীকে ফুলের শুভেচ্ছা জানালেন, এমপি আলী আজম মুকুল

মোঃ আজিজ ভোলা প্রতিনিধিঃ– ভোলা-২ আসনে ২য় বার নির্বাচিত জনপ্রিয় সংসদ সদস্য আলী আজম মুকুল ফুলের শুভেচ্ছা জানালেন, আ’লীগ দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে । বুধবার গণভবনে আ’লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রীকে এ ফুলের তোরা উপহার দেন এমপি আলী আজম মুকুল। শুভেচ্ছা জানানোর ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করলে তার এলাকায় কয়েক মুহুর্তে হাজার হাজার নেত-কর্মী এটিকে ভাইরাল করেন। ভোলা-২ আসনের নেতা-কর্মীরা বলেন, প্রধানমন্ত্রী জনপ্রিয় যোগ্য প্রার্থী চিনতে ভূল করেননা। ভোলা-২ আসনে এর আগে কোন সংসদ সদস্য এত জনপ্রিতা অর্জন করতে পারেননি। এত উন্নয়নও কোন সংসদ সদস্য করতে পারেননি। সবকিছুর জন্য তারা দলীয় সভানেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আলী আজম মুকুলকে মন্ত্রী করার দাবী জানান । সংসদ সদস্য আলী আজম মুকুল বলেন, বিশ্ব মানবতার মা আমার অভিবাবক জননেত্রী শেখ হাসিনার নির্দেশ এলাকায় সকল উন্নয়ন কর্মকান্ড সমাপ্ত করেছি। আমি তৃণমূল থেকে উঠে আসা আ’লীগের সামান্য একজন কর্মী মাত্র । এ মমতাময়ী মা আমাকে সম্মানের আসনে বসিয়েছে। যতদিন এ বাংলার মা বেচেঁ থাকবে ততদিন তার দেখানো পথ ও আদর্শ থেকে একচুল ও নড়বো না। এমনিকরে বার বার ভোলা-২ আসনের জনগন মাননীয় নেত্রীকে এ আসনটি উপহার দেবেন বলে জানান এমপি আলী আজম মুকুল।