সুমন হোসেন শাওন, মুন্সীগঞ্জ সংবাদদাতাঃ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাওয়ায় পদ্মা সেতুর রেল লাইনসহ কয়েকটি কাজের উদ্বোধন উপলক্ষে আগামী ১৩ অক্টোবর রোজ শনিবার আগমন উপলক্ষে শ্রীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতি সভা হয়েছে। বুধবার ১০ অক্টোবর বিকাল ৪ টায় উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে ও নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি, শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ তোফাজ্জল হোসেন, লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুল রশিদ সিকদার, শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফয়েজুল ইসলাম, শ্রীনগর থানা অফিসার ইনচার্জ মোঃ ইউনুচ আলী, জেলা পরিষদের সদস্য মোঃ ইকবাল হোসেন মাষ্টার, ইউপি চেয়ারম্যান হাজী আজিজুল ইসলাম, ফিরোজ আল মামুন, মোঃ সোলায়মান খান, হাজী বাবুল হোসেন বাবু, আব্দুল বারেক খান বারী, মোঃ জাকির হোসেন, মোঃ নুরুল ইসলাম, আইয়ুব আলী খান, আজিম হোসেন খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিশাত শিকদার প্রমুখ।


