বিশেষ প্রতিবেদকঃ সুপ্রিম কোর্টের বিচারপতিদের পক্ষ থেকে করোনা ভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দেওয়া হয়েছে।
রোববার (৫ এপ্রিল) প্রধান বিচারপতি প্রধানমন্ত্রীর তহবিলে ১০ লাখ টাকার চেক হস্তান্তর করেন।
পরে সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান জানান, সন্ধ্যায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রধান বিচারপতি করোনা ভাইরাস মোকাবিলায় সুপ্রিম কোর্টের বিচারপতিদের পক্ষ থেকে ১০ লাখ টাকার চেক হস্তান্তর করেন।


