এইচ এম কাওসার মাদবর বরগুনা থেকেঃ ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে আঘাত হানা ঝড়ে ক্ষতিগ্রস্ত বরগুনার পাথরঘাটা পরিদর্শন করছেন আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতারা।
আজ সোমবার সকাল ১২ টার দিকে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সাবেক মন্ত্রী ও সাংসদ আমির হোসেন আমুর নেতৃত্বে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক মো. আফজাল হোসেন, আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য গোলাম রাব্বানি চিনুসহ একটি প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত এলাকা বরগুনার পাথরঘাটা উপজেলার বলেশ্বর নদীর তীরের চরদুয়ানী ইউনিয়নের দক্ষিণ চরদুয়ানী গ্রামের বাঁধঘাটা এলাকায় পরিদর্শন করেন।
ঘূর্ণিঝড় ফনিতে পাথরঘাটা উপজেলার সাড়ে আট শত ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বিধ্বস্ত হয়েছে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের তাফালবাড়িয়া ও দক্ষিণ চরদুয়ানী গ্রামে। ওই এলাকায় ঘরচাপায় দাদি-নাতির মৃত্যুর ঘটনা ঘটেছে।
প্রতিনিধি দল পরিদর্শন শেষে একটি পথ সভায় অংশ নেন। এ সময় ক্ষতিগ্রস্ত নিহত পরিবারে মাঝে ২০ হাজার টাকার দুটি চেক, ও অন্যান্য ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতারন করা হয়।
এ সময় সাবেক মন্ত্রী ও সাংসদ আমির হোসেন আমু বলেন, দক্ষিণাঞ্চলে উপস্থিত হতে পেরে আমরা আনন্দিত, আর এক দিতে ব্যাথিত। আমদের আগমনটি আজকে সুখপদ নয়। আপনাদের দুসময় আওয়ামীলীগ আপনাদের পাশে ছিল এ হিসেবেই আজকে আওয়ামী লীগের নেত্রী বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের প্রধান মন্ত্রীর নির্দেশে আওয়ালীগের পক্ষ থেকে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আপনারা জানেন এর আগেও সিডরের সময় আপনারা যখন অধিক ক্ষতিগ্রস্ত ছিলেন তখনও আওয়ামীলীগের ও সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হয়েছিল। এখানে একটি গুরুত্বপূর্ন প্রয়োজনীয় একটি সাইকো¬ন সেল্টার না থাকায় তিনি অবাক হন। তখন স্থানীয় এমপিকে প্রশ্ন করে বলেন এত দিনেও কেন এখানে একটি সাইক্লোন সেল্টার হলনা। আমার দৃষ্টিতে যখন এসেছে তখন এখানে একটি সাইক্লোন সেল্টার দেয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন, বরগুনা-১ আসনের সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, বরগুনা-২ আসনের সাংসদ শওকত হাচানুর রহমান, সংরক্ষিত নারী আসনের সাংসদ নাদিরা সুলতানা, বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবিরসহ বরগুনা জেলা ও পাথরঘাটা উপজেলা নেতাকর্মীরা। এছাড়াও ছিলেন জেলা আওয়ামীলীগের ছাত্রলীগ যুবলীগ কৃষি লীগ তাঁতী লীগ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন নেতাকর্মীরা।


