মোঃ সামিউল আলম, বিরামপুর (দিনাজপুর): মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তারই এক প্রতিফলন প্রতিটি স্কুলে মিড-ডে মিল চালু করণ। শিক্ষার্থীদের দুপুরে যখন ক্ষুধা লাগে, তখন তাদের এই ক্ষুধা যাতে নিবারন হয় এবং লেখা-পড়ায় মনোযোগ বৃদ্ধি পায় সেজন্য সরকার প্রাথমিক পর্যায়ে কিছু সংখ্যক স্কুল নিয়ে টার্গেট করে এই পদ্ধতি চালু করে। পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালগুলোতে এই মিড-ডে মিল চালু করা হবে।
দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ হলরুমে রবিবার (২৯ এপ্রিল) সকাল ১১ টায় এক মা সমাবেশ ও প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের মিড-ডে মিল শতভাগ বাস্তবায়নের লক্ষে টিফিন বক্স বিতরণ অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন, দিনাজপুর জেলা প্রশাসক ড. আবু নঈম মোঃ আবদুছ ছবুর।
উপজেলা পরিষদ চেয়ারম্যান পারভেজ কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমান। এসময় আরো বক্তব্য রা খেন, বিরামপুর কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শিশির কুমার, থানা অফিসার ইনচার্জ আব্দুস সবুর, দিনাজপুর পল্লী বিদ্যুত সমিতি-২ এর জিএম সন্তোস কুমার সাহা, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলতাফুজ্জামান মিতা প্রমূখ।
এসময় শিক্ষার্থীদের জন্য তিন হাজার টিফিন বক্স বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে তুলে দেওয়া হয়। এতে প্রায় এক হাজার মা অংশগ্রহণ করেন।


