প্রধানমন্ত্রী আগমনে পটুয়াখালী শহর পরিস্কার করছে ছাত্রলীগ

কহিনুর পটুয়াখালী সংবাদ দাতা ঃ  প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৭ অক্টোবর পটুয়াখালী জেলার পায়রায় ১৩২০ মেগাওয়াট থামলি পাওয়ার প্লান্ট প্রকল্পের আওতায় “স্বপ্নের ঠিকানা” পুরর্বাসন কেন্দ্রের উদ্বোধন করবেন। এ উপলক্ষে পটুয়াখালী শহরের প্রবেশদ্বারে দৃষ্টি নন্দন স্থাপনা ‘মুক্তিযোদ্ধা স্মৃতি স্ত¤’¢ ও বঙ্গবন্ধুর ম্যুরালসহ গুরুত্বপুর্ন বিভিন্ন স্থাপনা পরিস্কার পরিচ্ছন্ন করার উদ্যোগ নিয়েছে ছাত্রলীগ।১৭ অক্টোবর রোজ বুধবার সকালে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি হাসান সিকদার ছাত্রলীগের অর্ধশতাধিক নেতা-কর্মী নিয়ে প্রথমে বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের পটুয়াখালীর শহরের প্রবেশের চৌরাস্তার মোড়ে ‘মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে’ লাগানো ব্যানার, ফেস্টুন, পোস্টার, প্লাকার্ড অপসারন করে স্মৃতিস্তম্ভের চারপাশে আগাছা উপড়ে ফেলে এবং পানি দিয়ে পরিস্কার করে ‘মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভ এর সৌন্দর্য ফিরে আনে। পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি হাসান সিকদার জানান, পটুয়াখালী শহরকে ও সৌন্দর্য্য মন্ডিত ও দেশী বিদেশী পর্যটকদের আকর্ষনীয় এবং পটুয়াখালীর পরিচিতির লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ ২০১৩ সালে পটুয়াখালী-বরিশাল-কুয়াকাটা মহাসড়কের চৌরাস্তার মাঝ পয়েন্টে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস প্রজন্মের কাছে স্মরনীয় রাখতে ‘মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ’ নির্মান করেন। কিন্তু বিভিন্ন সময়ে এ অ লের জনপ্রতিনিধি এবং ব্যবাসীরা তাদের প্রচার প্রসারিত করতে এই স্মৃতিস্তম্ভকে ব্যানার, প্লাকার্ড, ফেস্টুন ও পোষ্টারের মাধ্যমে ব্যবহার করেছে। স্তম্ভটি শ্রীহীন হওয়ার পাশাপাশি মহাসড়কের এই পয়েন্টে গাড়ী চলাচলে চালকরাসহ যাত্রী সাধারন ভীতসন্ত্রস্ত হয়ে পরে। এমনকি ব্যানার, পোষ্টারের কারনে বিপরতি দিক থেকে আসা যানবাহন অপর দিক থেকে যানবাহনকে দেখতে না পারায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২৭ অক্টোবর পটুয়াখালীতে পায়রায় ১৩২০ মেগাওয়াট থামলি পাওয়ার প্লান্ট প্রকল্পের আওতায় “স্বপ্নের ঠিকানা” পুরর্বাসন কেন্দ্রের উদ্বোধন করতে আসছেন। তাঁর আগমন উপলক্ষে এইপথে দেশ বিদেশী বহু গন্যমান্য ব্যক্তি আসবেন। তাদের দৃষ্টি আকর্ষন করতে আমরা ছাত্রলীগ এ উদ্যোগ নিয়েছে। শহরকে পরিস্কার রাখতে শুধু পৌর কর্তৃপক্ষের দায়িত্ব নয়। পৌর শহরকে সুন্দর রাখা সকল নাগরিকের কর্তব্য। পালাক্রমে শহরের আরো কয়েকটি স্থানে আমরা ছাত্রলীগ কর্মীরা পরিস্কার- পরিচ্ছন্নতার কাজ করবে। যাতে শহরের সৌন্দার্য্য ফিরে আসে। এ সময় অন্যান্যের মধ্যে ছিলেন পটুয়াখালী সরকারী কলেজ ছাত্রলীগ সাধারন সম্পাদক আবুল বাশার আরজু, পলিটেকনিক ছাত্রলীগ সভাপতি অহিদ সরোয়ার স¤্রাট, ছাত্রলীগ নেতা হৃদয় আশিষ, আল আমিনসহ অর্ধশত নেতাকর্মী। প্রকাশ, ২০১৩ সালের ২৭ সেপ্টেম্বর পটুয়াখালী শহরের চৌরাস্তার মোড়ে পটুয়াখালীর স্থানীয় সরকার বিভাগ কর্তৃক স্থাপিত ‘মুক্তিযোদ্ধা স্মুতিস্তম্ভ’ প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন তৎকালিন স্থানীয় সরকার অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বাংলাদেশ মুক্তিযোদ্ধা কাউন্সিলের প্রাক্তন ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ ওয়াহিদুর রহমান।