প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে ১৫ শ’ মসজিদে মিলাদ মাহফিল ও দোয়ার অনুষ্ঠান

মো: রফিকুল ইসলাম,মোরেলগঞ্জ প্রতিনিধি: প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭২ তম জন্মদিন উপলক্ষ্যে বাগেরহাটের মোরেলগঞ্জ ও শরনখোলার উপজেলা প্রায় ১৫ শ’ মসজিদে শুক্রবার জুম্মাবাদ একযোগে মিলাদ মাহফিল দোয়ার অনুষ্ঠান ও মিষ্টি বিতরণ করা হয়েছে।এ উপলক্ষ্যে মোরেলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আয়োজনে ও মোরেলগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত মিলাদ মাহফিল ও দোয়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও জেলা আওয়ামীলীগ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনার জন্য সকলের কাছে দোয়া কামনা করে এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় নিরলস কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের রোল মডেল। তিনি যেন দেশ ও জাতির উন্নয়নে আমরণ কাজ করে যেতে পারেন সে দোয়া সবাই দোয়া করবেন।দোয়া অনুষ্ঠানে অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী খান, জেলা আওয়ামীলীগ নেতা এ্যাড. সিদ্দিকুর রহমান, অধ্যাপক মাহফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগ নেতা মুসফেকুর রহমান নাহার, যুবলীগ নেতা খান হাসিবুর রহমান, শাহিন জোমাদ্দার, রাসেল হাওলাদার, ওয়ালিউর রহমান সুজন,ছাত্রলীগ পৌর সভাপতি মনির হোসেন রাজ্জাক, কলেজ শাখার সভাপতি বায়জিদ শিকদার, সাধারণ সম্পাদক নেয়ামুল ইসলাম নাইম সহ অন্যান্য নেতৃবৃন্দ।