কক্সবাজার থেকে সেন্টমার্টিন

প্রমোদতরি বে ওয়ান ক্রুজ শিপের যাত্রা শুরু

দেশে এ প্রথম বঙ্গোপসাগরে যাত্রা শুরু করেছে যাত্রীবাহী বিলাসবহুল প্রমোদতরি বে ওয়ান ক্রুজ শিপ।

রোববার সন্ধ্যায় চট্টগ্রামের কর্ণফুলী নদীর আনোয়ারায় শিপইয়ার্ড টার্মিনালে জাহাজটির সমুদ্রযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

সোমবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় জাহাজটি কক্সবাজার থেকে সেন্টমার্টিনের উদ্দেশে যাত্রা শুরু করবে। সেন্টমার্টিন থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা হবে বিকেল সাড়ে ৩টায়। সময় লাগবে মাত্র তিন ঘণ্টা। আগে এ নৌপথে জাহাজে করে সেন্টমার্টিন পৌঁছাতে সময় লাগত প্রায় ছয় ঘণ্টা।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে জাপান থেকে অত্যাধুনিক জাহাজটি নিয়ে এসেছে ‘কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড’।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, কক্সবাজারের দুই এমপি আশেক উল্লাহ ও সাইমুম সরওয়ার, কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান ও পর্যটন করপোরেশনের চেয়ারম্যান রাম চন্দ্র দাশ।

যাত্রাঃ- কক্সবাজার থেকে ছাড়বে সকাল ৮টায়, সেন্টমার্টিন পৌঁছবে বেলা ১১টায় ও সেন্টমার্টিন থেকে ছাড়বে বিকাল ৪টায়, কক্সবাজার পৌঁছবে সন্ধ্যা ৭টায়।

ভাড়ার তালিকাঃ- ইকোনমি- ২৫০০ টাকা, আসন সংখ্যা- ৩০০ +, বিজনেস ক্লাস- ৩০০০ টাকা, আসন সংখ্যা- ২০০+, ওপেন ডেক- ৪০০০ টাকা, আসন সংখ্যা-১০০ +, ভি আই পি কেবিন- ২৫,০০০ টাকা, আসন সংখ্যা- ৪ টা, ভি ভি আই পি কেবিন- ৩০,০০০ টাকা, আসন সংখ্যা- ২৮টা।