প্রাথমিক বিদ্যালয়ের ময়লার ঝুড়িতে ঝাড়ুর সাথে জাতীয় পতাকা অবমাননা করলেন প্রধান শিক্ষক।

আবুল হাসান বেল্লাল,অনুসন্ধানী প্রতিবেদক: ও আমার দেশের মাটি তোমার পড়ে ঠেকাই মাথা। একটি বাংলাদেশ তুমি লক্ষ জনতার সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার। যে মাটি ও মানুষের অধিকার আদায়ের জন্য ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ। ৩০ লক্ষ বাঙালির জীবন দানের বিনিময়ে আর ২ লক্ষ মা,বোনের ইজ্জতের বিনিময়ে বাঙালি জাতি সেদিন  ছিনিয়ে এনেছিল লাল সবুজের জাতীয় পতাকা। এই পতাকার জন্য বাংলার অবিসংবাদিত বিশ্বনন্দিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বারবার কারা বরন করতে হয়েছে। এই পতাকার জন্য বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। এই পতাকার জন্য বুদ্ধিজীবি তথা চার জাতীয় নেতাকে হত্যা করা হয়েছে। বহু ত্যাগের বিনিময়ে অর্জিত সেই জাতীয় পতাকা আজ বরগুনা সদর উপজেলার ৭১ নং মধ্য সাহেবের হাওলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শিউলী আক্তার পপির অফিস কক্ষে ময়লার ঝুরিতে ঝাড়ুর সাথে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি ভিডিও ফুটেজ আমাদের হাতে এসেছে। ভিডিওটিতে বিদ্যালয়ে অফিস কক্ষে ময়লার ঝুড়িতে ঝাড়ুর সাথে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা জাতীয় পতাকার প্রমান পাওয়া গেছে। এটা  দেখে আমরা সংকিত হই। যেখান থেকে শিশুদের  ভবিষ্যৎ গড়া হয়। জাতীয় সংগীতের শেষে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করা হয়। প্রতিদিন সরকারী ও বেসরকারী অফিস সমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় দিবসে সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন বাধ্যতা মূলক করা হয় সেখানে প্রাথমিক বিদ্যালয়ের ময়লার ঝুড়িতে ঝাড়ুর সাথে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা জাতীয় পতাকার অসম্মান পুরো জাতির অপমান। শহীদের অপমান। বিদ্যালয়ের সভাপতি মাওলানা মোঃ ইব্রাহীম খলিল, বরগুনা সদর উপজেলার ৩নং ফুলঝুড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি। ময়লার ঝুড়িতে ঝাড়ুর সাথে বিদ্যালয়ের অফিস কক্ষে জাতীয় পতাকা  পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার বিষয়ে জানতে চাইলে সভাপতি ইব্রাহীম খলিল মুঠোফোনে বলেন, এ জাতীয় ঘটনার বিষয়ে আমার কাছে কোন ইনফরমেশন আসে নাই। প্রমান পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম এম মিজানুর রহমান বলেন, জাতীয় পতাকার অবমাননা রাষ্ট্রদ্রোহ অপরাধের সামিল এ ধরনের অভিযোগের প্রমান পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃশিউলী আক্তার পপি অভিযোগ অস্বীকার করে  বলেন, এ ধরনের কোন ঘটনা আমার বিদ্যালয়ে ঘটেনি। যদি প্রমান থাকে তাহলে আমাকে দেখান।
জাতীয় পতাকা একটি রাষ্ট্রের পরিচয়, জাতীয়তা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। স্বাধীন, সার্বভৌম বাংলাদেশের অস্তিত্বের প্রতীক হচ্ছে আমাদের প্রিয় লাল সবুজ পতাকা। কিন্তু আমাদের দেশে গুরুত্বপূর্ণ এ প্রতীক ব্যবহারের বিধি সম্পর্কে অনেকেই জানেনা কিংবা জেনেও মানে না; অথচ এর ব্যবহারের জন্য রয়েছে সুস্পষ্ট বিধিমালা।
জাতীয় পতাকা বিধিমালা-১৯৭২ (সংশোধিত ২০১০)-এ জাতীয় পতাকা ব্যবহারের বিভিন্ন বিধি-বিধান বর্ণিত হয়েছে। জাতীয় পতাকা বাংলাদেশের সার্বভৌমত্বের নিদর্শন। তাই সব সরকারি ভবন, অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকার কর্তৃক নির্ধারিত ভবনে সব কর্মদিবসে পতাকা উত্তোলনের বিধান রয়েছে। অনেকেই জাতীয় পতাকায় নকশা করে ফ্যাশন হিসেবে ব্যবহার করেন। কিন্তু জাতীয় পতাকার ওপর কোনো কিছু লেখা বা মুদ্রিত করা যাবে না অথবা কোনো অনুষ্ঠান বা উপলক্ষে কোনো চিহ্ন অঙ্কন করা যাবে না; এমনকি জাতীয় পতাকাকে পোশাক হিসেবে ব্যবহার করা যাবে না এবং গায়ে জড়িয়ে রাখা যাবে না। তবে পূর্ণ সামরিক মর্যাদা বা পূর্ণ আনুষ্ঠানিকভাবে কোনো ব্যক্তিকে সমাধিস্থ করা হলে তাঁর শবযাত্রায় জাতীয় পতাকা আচ্ছাদন হিসেবে ব্যবহার করা যেতে পারে। অনুমতি ছাড়া ব্যবসা-বাণিজ্য বা অন্য কোনো উদ্দেশ্যে জাতীয় পতাকাকে ট্রেডমার্ক, ডিজাইন বা পেটেন্ট হিসেবে ব্যবহার করাও অপরাধ। কোনো অবস্থায়ই পতাকা নিচে অবস্থিত কোনো বস্তু যেমন—মেঝে, পানি ও পণ্যদ্রব্য স্পর্শ করবে না এবং কবরের ওপরে স্থাপন করার সময় পতাকাটি কবরে নামানো যাবে না কিংবা মাটি স্পর্শ করবে না। এ ছাড়া কোনো কিছু গ্রহণ, ধারণ বা বিলি করার জন্য পতাকাকে ব্যবহার করা যাবে না। পতাকা এমনভাবে উত্তোলন, প্রদর্শন বা মজুদ করা যাবে না, যাতে এটি সহজেই ছিঁড়ে যেতে পারে, মাটি লাগতে পারে বা নষ্ট হতে পারে। কোনো দেয়ালে দণ্ডবিহীন পতাকা প্রদর্শিত হলে তা দেয়ালের সমতলে এবং রাস্তায় প্রদর্শিত হলে উলম্বভাবে দেখাতে হবে। গণমিলনায়তন কিংবা সভায় পতাকা প্রদর্শন করা হলে বক্তার পেছনে ও ঊর্ধ্বে স্থাপন করতে হবে।
জাতীয় পতাকা কোনো অবস্থায়ই সমতল বা সমান্তরালভাবে বহন করা যাবে না এবং উত্তোলনের সময় সুষ্ঠু ও দ্রুতলয়ে উত্তোলন করতে হবে এবং সসম্মানে অবনমিত করতে হবে। আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনের সময় জাতীয় সংগীত গাইতে হবে এবং যখন জাতীয় সংগীত বাজানো হয় এবং প্রদর্শিত হয়, তখন উপস্থিত সবাইকে পতাকার দিকে মুখ করে দাঁড়াতে হবে। মোটরগাড়ি, নৌযান, উড়োজাহাজ ও বিশেষ অনুষ্ঠান ব্যতীত অন্যান্য সময় পতাকা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উত্তোলিত থাকবে এবং সূর্যাস্তের পর কোনো মতেই পতাকা উড্ডীয়ন অবস্থায় থাকবে না।
জাতীয় পতাকা শুধু একটি কাপড় নয়, এটি দেশের স্বাধীনতার প্রতীক। তাই পতাকার অবস্থা ব্যবহারযোগ্য না হলে তা মর্যাদাপূর্ণভাবে সমাধিস্থ করতে হবে। জাতীয় পতাকা ব্যবহারের এসব বিধি ভঙ্গ করা শাস্তিযোগ্য অপরাধ এবং কেউ ভঙ্গ করলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড বা পাঁচ হাজার টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন বলে আইনে সুস্পষ্টভাবে বর্ননা দেয়া হয়েছে। তাই জাতীয় পতাকার সম্মান রক্ষায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে বন্ধ করতে হবে জাতীয় পতাকার অবমাননা।