ফকিরহাটে অসিমের উপর হামলার কোন ক্লু উদ্ধার হয়নি


এম এম সি মেহেদী: বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারিকে অসিম চক্রবর্ত্রীর উপর হামলার এক সপ্তাহ অতিবাহিত হলেও এখন পর্যন্ত পুলিশ কোন ক্লু উদ্ধার করতে পারেনি। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বিধান চন্দ্র রায় জানান, ঘটনার মূল রহস্য উদঘাটনের জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, আহত অসিম চক্রবর্তী চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করার কারনে তদন্তে জন্য সমস্যার সৃষ্টি হচ্ছে। তবে সন্ধীগ্ধ আসামী হিসেবে দুইজনকে পুলিশ আটক করেছে।

উল্লেখ্য, বগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারি অসিম কুমার চক্রবর্তী ১৭ ডিসেম্বর আনুঃ সাড়ে ৮টার দিকে উপজেলা মোড় থেকে পায়ে হেটে কুন্ডুপাড়া তার নতুন বাড়ীতে যাওয়ার পথে পিছন দিক দিয়ে একটি মটরসাইকেলে এসে দুর্বৃত্তরা তাকে হত্যার উদ্দেশ্যে গুলি ছোড়ে যা তার পিঠের নীচে ডান পাশে গুলিবিদ্ধ হয়। এ ব্যাপারে আহতের স্ত্রী প্রধান শিক্ষিকা দুর্গা রানী ঘোষ নিজ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে সংশ্লিষ্ট মডেল থানায় একটি মামলা দায়ের করেন। যার নং-৩, তারিখ-১৮/১২/২০১৮ইং।