ফকিরহাটে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ফকিরহাট প্রতিনিধি এম এম সি মেহেদী : বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে রোববার সকাল ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করেন ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে মালদানকালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সদর ইউনিয়ন চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু, সহ-সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, আওয়ামী লীগ নেতা শেখ মোঃ আবু বকর, মোঃ সাইফুলল ইসলাম, সুনির্মল পাড়ই, নির্মল দাশ, উপজেলা সেচ্ছাসেবকলীগের আহবায়ক শেখ ইমরুল হাসান, যুবলীগ নেতা শেখ সাইদুজ্জামান নাজু, কৃষকলীগ নেতা আলমগীর হোসেন প্রমূখ।