এম এম সি মেহেদী: বাগেরহাটের ফকিরহাটে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জন স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সু-শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বাহিরদিয়া-মানসা ইউনিয়নের আট্টাকা কে, আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে শুক্রবার বিকেল ৪টায় ৩নং ওয়ার্ড এর উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতাগা ইউপি চেয়ারম্যান স্বপন দাশ। অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকির। স্থানীয় ইউপি সদস্য মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ সবুর আলী, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার সৈয়দ আলতাফ হোসেন টিপু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফকির কওসার আলী প্রমূখ। এসময় মুক্তিযোদ্ধা বাবুল খান, ইউপি সদস্য মোঃ রফিুকুল ইসলাম, মহিলা ইউপি সদস্য শাহারা খাতুন, সমাজসেবক মাহফুজুর রহমান বাবু, কাজি রিয়াজ উদ্দিন স্বপন, ইলিয়াজ হোসেন সহ অসংখ্য পুরুষ-মহিলা ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।


