এম এম সি মেহেদিঃ বাগেরহাট জেলার ফকিরহাট সদর ইউনিয়নের সিংগাতী-জাড়িয়া গ্রামের তুহিনের হোসেনের স্ত্রী তানজিলা আক্তার (২০) পারিবারিক কলহের জের ধরে গত ৮ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধায় গলায় ওড়না পেচিয়ে দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। স্থানীয়রা জানায়, নিহতের পরিবারের লোকজনের ডাক চিৎকার শুনে স্থানীয়রা তাৎক্ষনিক ভাবে তাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ফকিরহাট মডেল থানা পুলিশ লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট করে বাগেরহাট সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। এব্যাপারে, ফকিরহাট মডেল থানার এসআই বিধান চন্দ্র রায় বলেন, লাশের ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর আসল তথ্য উদঘাটন করা সম্ভব হবে।
তবে তার মৃত্যুর আসল রহস্য নিয়ে এলাকায় ধুম্রজালের সৃষ্টি হয়েছে।


