এম এম সি মেহেদী কাটাখালীঃ ফকিরহাটের মানসা গ্রামের ব্যবসায়ী মেহেদী হাসান টিপুর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও সঠিক তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবীতে এবং এর সুষ্ঠ বিচার চেয়ে ৩০ সেপ্টেম্বর বিকেল ৫টায় অত্র ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন হামলায় আহত টিপুর ছোট ভাই তারিক মাহমুদ সহ মোঃ হারুন মোল্লা, মোঃ হারুনার রশিদ, ফয়সাল আহম্মেদ প্রমূখ। উল্লেখ্য, মানসা গ্রামের মৃত খলিলুর রহমানের মেঝ পত্র মেহেদী হাসান টিপু গত ২১ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টা ১৫ মিঃ এর সময় মানসা বাজার থেকে বাড়ী ফেরার পথে সন্ত্রাসীদের হামলায় আহত হয়।


