ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে নতুন আরো একজন করোনায় আক্রান্ত হয়েছে। এনিয়ে উপজেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা দাড়াল ১৩ জনে। নতুন আক্রান্ত রোগী উপজেলার সদর ইউনিয়নের কাঠালতলা গ্রামের রাবেয়া বেগম (৬৫)।
জানা যায়, রাবেয়া বেগমের ছেলে রকিবুজ্জামান কিছুদিন পূর্বে করোনায় আক্রান্ত হলে, তার পরিবারের নমুনা পরিক্ষা করতে পাঠানো হয়। সেই রিপোর্টে আজ রকিবুজ্জামানের মা রাবেয়া বেগমের করোনার আক্রান্তের ফলাফল পায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
বিষয়টি নিশ্চিত করেছেন ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অসীম কুমার সমাদ্দার।


