ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটের খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালী বাসস্ট্যান্ডে দুপুর ২টার দিকে অজ্ঞাত পিকআপের ধাক্কায় ঘটনা স্থলেই সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত সাইকেল আরোহী পিলজংগ গ্রামের মৃত শষী ভূষন শীল এর পুত্র সুনীল শীল (৬০)।
কাটাখালী হাইওয়ে থানা পুলিশের ওসি রবিউল ইসলাম জানান, মৃত সাইকেল আরোহী ফকিরহাটের লখপুর থেকে নিজ বাসা পিলজংগের দিকে যাচ্ছিলেন, বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত পিকআপের সাথে সাইকেলের সংঘর্ষ হলে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। ঘাতক পিকআপ চালক পালিয়ে যায়। প্রাথমিক সুরতহাল রিপোর্ট শেষে তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।


