ফকিরহাটে প্রায় ২লক্ষাধীক টাকার রেলভূমির গাছ কাটার অভিযোগ

এম এম সি মেহেদী কাটাখালী প্রতিনিধিঃ ফকিরহাট উপজেলার আট্টাকী গ্রামে মঙ্গলবার নতুন বাজার এলাকা থেকে সরকারি গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে মঙ্গলবার দুপুরে উপজেলা ভূমি কর্মকর্তার নির্দেশে ভ’মি সার্বেয়ার ঘটনাস্থল পরির্দশন করেন। জানা গেছে, ফকিরহাট ইউনিয়নের আট্টাকী গ্রামের মৃত গৌর মদক এর পুত্র বাবু মদক, প্রদিপ মদক, দয়াল মদক তাদের বসতবাড়ীর রাস্তার পাশে সরকারি রেলওয়ে ভ’মির ৪ থেকে ৫ টি গাছ কাটেন। এর আগে আরো তিনটি খেজুর গাছ কাটার অভিযোগ রয়েছে। বিষয়টি উপজেলা কমিশনার (ভূমি) পিয়াংকা পালকে জানালে গাছগুলো কাটা বন্ধ হয় এবং তিনি বলেন অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জায়গা এবং গাছের নিজের দাবি করে প্রদিপ মদক বলেন, ‘ জায়গাটি আমাদের এখনও মাপা হয়নি। সরকারি কোনো গাছ কাটা হয়নি। জায়গা মাপলেই বোঝা যাবে। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য শেখ শহিদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন আমার ধারনা মতে এগুলো সরকারি গাছ এবং গাছ কাটার বিষয়ে আমাকে জানানো হয়নি।