এম এম সি মহেদেী হাসান: ফকিরহাটে খুলনা-মংলা মহাসড়কের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ৪ কোস্ট গার্ড সদস্যসহ ১২ জন আহত হয়েছে। সোমবার সকাল ১১টায় শ্যাম্বাগাত এলাকায় ঢাকা থেকে মংলার অভিমুখে রোহান পরিবহন যাওয়ার পথে সড়কের ভাঙ্গায় পড়ে চাকা পা ার হলে এ দূর্ঘটনা ঘটে। কাটাখালী হাইওয়ে থানার উপ পুলিশ পরিদর্শক জামাল শেখ জানান, গাছের সাথে ধাক্কা লেগে বাস পাল্টি খেয়ে মংলার নৌবাহিনীর সদস্য বাশার, মাসুদ, জাহাঙ্গির, ফরহাদসহ বাসের যাত্রী ও পথচারি আহত হয়। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান হয়েছে।


