ফকিরহাটে বিদ্যুৎ স্পৃষ্টে শিশু কন্যার করুণ মৃত্যু

এম এম সি মেহেদী: ফকিরহাট(বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় সাতশৈয়া এলাকায় শেখ সিদ্দিকুর রহমানের একমাত্র শিশু কন্যা সামিয়া খাতুন (৩) বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে করুণ মৃত্যু হয়েছে। জানা গেছে, গত রবিবার সকাল আনুঃ ৯টায় বাড়ির ঘরের টিনের চালের উপর একটি বিদ্যুৎ এর তার ছিড়ে পড়লে সকলে অগচরে শিশু সামিয়া হাত দেয়। তাৎক্ষনিক ভাবে স্থানীয়রা ছুটে এসে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসার পথে মৃত্যুর কোলে ঢোলে পড়ে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।