ফকিরহাটে বেতাগা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্টিত

এম এম সি মেহেদী ফকিরহাট প্রতিনিধিঃ ফকিরহাটে বেতাগা ইউনিয়নের পূর্ব বেতাগার তপন দাশ স্মৃতি মে বেতাগা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্টিত হয়। উক্ত সম্মেলনের প্রথম অধিবেশেন বেতাগা ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক অনন্দ দাশের স ালনায় বেতাগা ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনীল চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক, ফকিরহাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিরীনা আক্তার কিসলু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ মুনসুর আলী,শুভদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক, শুভদিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ শহীদুল ইসলাম,উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বেতাগা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দুলাল চন্দ্র দাশ,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বেতাগা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ ইউনুস আলী শেখ,আওয়ামী লীগ নেতা রিশিকেশ দাশ,বেতাগা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অলিপ দাশ,সাধারন সম্পাদক মোঃ আলমগীর হোসেন, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার ইয়াসমিন,বেতাগা ইউনিয়ন আওয়ামী যুব লীগের সভাপতি অজয় কুমার বিশ্বাস,ইউনিয়ন কৃষক লীগের সাধারন সম্পাদক মোঃ ইনছান শেখ, ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক রাতুল দাশ, স্বেচ্ছাসেবক লীগের ৫নং ওয়ার্ডের সভাপতি আকরাম বিশ্বাস, সাধারন সম্পাদক মিলন দাশ,ওয়ার্ড যুব লীগের সভাপতি পিন্টু চৌবে। এছাড়া এসময় ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।প্রথম অধিবেশেনে বেতাগা ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনীল চক্রবর্তীর কমিটি বিলুপ্ত ঘোষনা করেন।

দ্বিতীয় অধিবেশেন বেতাগা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দুলাল চন্দ্র দাশের সভাপতিত্বে বেতাগা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ ইউনুস আলী শেখের স ালনায় অনুষ্টিত হয়। বেতাগা ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রাথমিক সদস্য বৃন্দের মধ্যমে নতুন কমিটি করা হয়।উক্ত কমিটির সভাপতি হিসেবে রিশিকেশ দাশ এবং সাধারন সম্পাদক হিসেবে দিপান কুমার দাশের নাম ঘোষনা করা হয়।অনুষ্টানের শেষে নতুন কমিটির সভাপতি, সাধারন সম্পাদক কে অতিথি মহোদয় গন ফুল দিয়ে বরন করে নেন।