ফকিরহাটে মাজার জিয়ারতের মাধ্যমে আঃলীগ চেয়ারম্যান প্রার্থীর প্রচারণা শুরু

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটের ৩নং পিলজংগ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোড়ল জাহিদুল ইসলাম মাজার জিয়ারতের মধ্য দিয়ে শুরু করেছেন নির্বাচনী প্রচারণা। রবিবার (১৪ই মার্চ) বিকাল ৫ টায় উপজেলার টাউন নওয়াপাড়া মোড় থেকে শত শত মানুষের অংশগ্রহণে ইউনিয়নের বালিয়াডাংগায় অবস্থিত শাহ আউলিয়া (রহঃ) বাগ মাজার জিয়ারত করেন তিনি।

মাজার জিয়ারত শেষে ইউনিয়নের বিভিন্ন স্থানের সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাত করেন। মাজার জিয়ারত কালীন সময়ে উপস্থিত ছিলেন,ফকিরহাট উপজেলা আওয়ামিলীগের যুগ্ন আহবায়ক ও জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ সাহেব, পিলজংগ ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি প্রভাষক অঞ্জন কুমার দে সহ ইউনিয়ন আওয়ামিলীগ ও সহযোগী সগঠনের নের্তৃবৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মী ও সাধারণ ভোটার।

মোড়ল জাহিদুল ইসলাম বলেন,জাতির পিতা শেখ মুজিবর রহমানের কন্যা, দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে আওয়ামিলীগ এর প্রতীক দিয়েছে। আমি আশা রাখি আসন্ন নির্বাচনে সাধারণ ভোটারদের স্বতস্পূর্ত ভোটাধিকারের মাধ্যমে আমি এই ইউনিয়নের সকলের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারবো।