এম এম সি মেহেদি,ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটে ফকিরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-২০১৯ পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ পারভীন। সহকারী কমিশনার (ভূমি) রহিমা সুলতানা বুশরার স লনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান, ওসি (তদন্ত) জগন্নাথ চন্দ্র, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাছরুল মিলাত, যুব উন্নয়ন অফিসার মোঃ আমজাদ হোসেন, ফকিরহাট বাজার কমিটির সাধারন সম্পাদক খান হারুন অর রশিদ, সাংবাদিক শেখ ফারুক হোসেন, ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম প্রমূখ। এসময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমান, খাদ্য কর্মকর্তা ফাহমিদা পারভীন বানু সহ বিভিন্ন কর্মকর্তা, গনমাধ্যমকর্মী ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।


