এম এম সি মেহেদী কাটাখালী প্রতিনিধি: আজ মঙ্গলবার সকাল ১০টায় বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদককে ” না” বলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে উদযাপিত হলো মাদকদ্রব্যের অপব্যাবহার ও অবৈধ পাচার বিরোধী আর্ন্তজাতিক দিবস ২০১৮। এই দিবস উপলক্ষ্যে সকালে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) প্রিয়াংকা পাল, অফিসার ইনচার্জ আবু জাহিদ শেখ, প্রানী সম্পদ কর্তকর্তা ডাঃ পুষ্পেন কুমার শিকদার, নির্বাচন অফিসার মোঃ হাবিবুর রহমান,পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ দিলদার হোসেন, ফকিরহাট কাজি আজাহার আলী কলেজের প্রভাষক সজল আহমেদ প্রমূখ। উক্ত অনুষ্ঠানে রচনা প্রতিযোগীতার আয়োজন করা প্রতিযোগীতায় ফকিরহাট কাজি আজাহার আলী কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র মেখ সিয়াম প্রথম হয়েছেন। এসময় বিভিন্ন কর্মকর্তা,শিক্ষক ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।


