এম এম সি মেহেদী কাটাখালী: ফকিরহাট উপজেলা জাতীয় মৎস্য সম্পাহ-২০১৮ উদযাপন কমিটির উদ্যোগে জাতীয় মৎস্য সম্পাহ-২০১৮ উপলক্ষে ১৯ জুলাই ১০টায় র্যালি, মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “স্বয়ংসম্পুর্ন মাছে দেশ’ ‘ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে তুলে ধরে বর্নাঢ্য র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সরকারি পুকুরে মাছের পোনা অবমুক্ত শেষে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার অভিজিৎ শীল। ক্ষেত্র সহকারি স য় কুমার বাছাড় এর স লনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ পুষ্পেন কুমার শিকদার, ওসি (তদন্ত) জগন্নআথ চন্দ, উপজেলা কৃষি কর্মকর্তা নাছরুল মিল্লাত, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ দিলদার হোসেন, পরিসংখ্যান অফিসার সরদার আমজাদ হোসেন, বিশিষ্ট শিল্পপতি শেখ হেমায়েত উদ্দিন, সাংবাদিক মান্না দে, মৎস্য চাষী সমর্পন দাস প্রমূখ। এসময় সহকারি প্রোগ্রামার শাহিনা আক্তার, আনসার বিডিপি কর্মকর্তা আয়েশা বেগম, সহকারি মৎস্য অফিসার মোঃ সিরাজুল হক, ক্ষেত্র সহকারি অর্নব বিশ^াস, কম্পিউটার অপারেটর মেজবাহ উদ্দিন সহ বিভিন্ন কর্মকর্তা, মৎস্য চাষী ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।


