ফকিরহাটে রাজনৈতিক সম্প্রীতি প্রতিষ্ঠায় আচরণবিধি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে

এম এম সি মেহেদী কাটাখালী: শান্তি সহায়ক কমিটি (পি.এফ.জি ) ও দি হাঙ্গার প্রজেক্ট – বাংলাদেশ এর আয়োজনে এস.পি.এল প্রকল্পের কার্যক্রমের অংশ হিসেবে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় সকল রাজনৈতিক দলের অংশগ্রহনে এক অনন্য, অনবদ্য রাজনৈতিক সংস্কৃতির পথ চলা শুরু হয়েছে। ফকিরহাট সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ২২ জুলাই বেলা ১১টায় বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়পার্টি, জাসদ এর নেতৃবৃন্দে স্বতস্ফুর্ত অংশগ্রহনে রাজনৈতিক সম্প্রীতি প্রতিষ্ঠায় আচরণবিধি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দি হাঙ্গার প্রজেক্টের খুলনা অ লের সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু। এস.পি.এল প্রকল্পের জেলা ফ্যাসিলিটেটর উত্তম কুমার দত্তের স ালনায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেল আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ, সাধারণ সম্পাদক শিরিনা আক্তার কিসলু, সহ-সভাপতি শেখ আঃ রাজ্জাক, শেখ মোস্তাহিদ সুজা, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ (সাহেব), উপজেলা বিএনপির সভাপতি শেখ শফিকুর রহমান টুকন, জাতীয় পার্টির সভাপতি শেখ আলাল উদ্দিন আলাল, পি.এফ.জি এর ফকিরহাট উপজেলার সমন্বয়কারী খান মাহামুদ আরিফুল হক প্রমুখ। এছাড়া উন্মুক্ত আলোচনা অংশগ্রহন করেন, বাজার কমিটির সাধারন সম্পাদক খান হারুনার রশিদ, উপজেলা আঃলীগের যুবলীগ নেতা সৈয়দ আল মামুন, স্বেচ্ছাসেবকলীগ নেতা শেখ ইমরুল হাসান, ছাত্রলীগ নেতা সরদার আমিনুর রশিদ মুক্তি, বিএনপি নেতা কবির হোসেন, গোলাম মোস্তাফা, যুবদল নেতা শেখ ইফতেখার আহম্মেদ পলাশ সহ উপস্থিত বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেনীপেশার লোকজন। এ সময় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ শিক্ষক ও সুশিল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ফকিরহাটের রাজনৈতিক দলগুলোর এই পথচলা বাগেরহাট জেলা তথা সারা বাংলাদেশে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে বলে অংশগ্রহণকারীগন অভিমত ব্যাক্ত করেন।