এম এম সি মেহেদী: বাগেরহাটের ফকিরহাট উপজেলা কাকডাঙ্গা এলাকা থেকে বুধবার সকালে মডেল থানা পুলিশ রিক্তা আক্তার (২০) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে। পুলিশ জানায়, গত ১৭ নভেম্বর রাতে কাকডাঙ্গা গ্রামের মোঃ দেলোয়ার শেখের কন্যা রিক্তা আক্তার তার শ্বশুরবাড়ীতে আকস্মিত জ্ঞান হারিয়ে ফেলে এমন সংবাদের ভিত্তিতে তার বাপের বাড়ীর লোকজনের সহযোগীতায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করা হয়। তার অবস্থার বেগতিক দেখে তাকে এখান থেকে নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এরপর তার অবস্থার কোন উন্নতি না হওয়ায় তার উন্নত চিকিৎসার জন্য ২০ নভেম্বর রাতে ঢাকাস্থ নেয়ার পথে ফকিরহাটের কাঠালতলা নামক এলাকায় জ্ঞানহীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে। তার রহস্যজনক মৃত্যুতে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে এস আই তারিক আজিজ জানান, ময়না তদন্ত রিপোর্ট আসলে মৃত্যু আসল রহস্য উদঘাটন করা সম্ভব হবে। অপরদিকে, মৃতের শ্বশুর বাড়ীর পক্ষ থেকে বলা হয়েছে রিক্তা ঘুমের ট্যাবলেট সেবন করার জন্য এ ঘটনা ঘটিছে। কিন্তুু মেয়ের পরিবারের দাবি রিক্তার স্বামী নেশাগ্রস্থ তাকে মাদক সেবনে বাধা দেওয়ায় বিশাক্ত কিছু শরীরে পুশ করে মারে ফেলেছে পাশান্ড স্বামী। উলেখ্য, উপজেলার মূলঘর ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামের মোঃ দেলোয়ার শেখের কন্যা রিক্তা আক্তার এর সাথে পিলজংগ ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের বাবুল সরদারের পুত্র সরদার গিয়াস উদ্দীনের সহিত গত এক বছর পূর্বে বিবাহ হয়।


