ফকিরহাটে শেখ হেলাল উদ্দিন এমপির আগমন উপলক্ষে উপজেলা যুবলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

এম এম সি মেহেদীঃ বাগেরহাটের ফকিরহাটে ৩১ অক্টবর বুধবার লখপুরে এক সুধী সমাবেশে শেখ হেলাল উদ্দিন এমপির আগমন উপলক্ষে উপজেলা যুবলীগের উদ্দ্যোগে সোমবার সন্ধায় লখপুর ইউনিয়ন যুবলীগের আয়োজনে এক প্রস্তুতি সভা লখপুর ইউনিয়নে অনুষ্ঠিত হয়। অনুষ্টানে ফকিরহাট উপজেলা যুবলীগের আহব্বায়ক শেখ ওয়াহিদুজ্জামান বাবু বলেন আগামী ৩১ অক্টোবর বুধবার লখপুরে এক সুধী সমাবেশে শেখ হেলাল উদ্দিন এমপির প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন তার এই সুধী বমাবেশ সফল করার জন্য ফকিরহাট উপজেলার সকল ইউনিয়ন থেকে নেতাকর্মীদের উপস্থিত থেকে সুধী সমাবেশকে সফল করার আহব্বান জানান।