ফকিরহাটে সমাজসেবা দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা

এম এম সি মেহেদী হাসান ঃ বাগেরহাটের ফকিরহাটে জাতীয় সমাজসেবা দিবস-২০১৮ উদযাপন উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ১০টায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালি উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারি কমিশনার (ভ‚মি) প্রিয়াংকা পাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ শরিফুল কামাল কারিম। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সবুর আলী। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোতাহার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন সরদার, নির্বাচন অফিসার মোঃ হাবিবুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ দিলদার হোসেন, পরিসংখ্যান কর্মকর্তা সরদার আমজাদ হোসেন, সমাজসেবার সুপারভাইজার মোঃ ইশারাত আলী গাজী, প্রশিক্ষক সরদার রফিকুল ইসলাম, সাংবাদিক মান্না দে সহ বিভিন্ন কর্মকর্তা ও ইউনিয়ন সমাজকর্মী উপস্থিত ছিলেন।