ফকিরহাটে সর্বত্র বর্তমানে নির্বাচনী আমেজ বিরাজ করছে


এম এম সি মেহেদী : 
আসন্ন একাদশ সংসদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই নির্বাচনী আমেজ জমতে শুরু করছে। এবার বাগেরহাট-০১ আসনে (চিতলমারী-মোল্লাহাট ও ফকিরহাট) নির্বাচনে প্রতিদ্ব›দ্বীতা করছেন আওয়ামী লীগের মনোনিত প্রার্থী বার বার নির্বাচিত সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন (নৌকা) ও বিএনপির মনোনিত প্রার্থী মেরিন ইঞ্জিনিয়ার এ্যাডঃ মাসুদ রানা। পাশাপাশি আরও দুটি দল নির্বাচনে অংশ গ্রহন করছেন বাংলাদেশ মুসলিম লীগের মনোনিত প্রার্থী সামসুল হক খান আসাদ (হারিকেন) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ (পীর সাহেব চরমোনাই) মনোনিত প্রার্থী আলহাজ্ব মোঃ লিয়াকত আলী শেখ (হাতপাখা)।


প্রতীক বরাদ্দের পর থেকে স্ব স্ব প্রার্থী ও সমর্থকরা প্রচার প্রচারনা, উঠান বৈঠক, নির্বাচনী মভা গনসংযোগ করে চলেছে। ভোটারদের সাথে মতবিনিময়, শুভেচ্ছা বিনিময় সহ স্ব স্ব প্রতীকের ভোট কামনা করে বিভিন্ন প্রতিশ্রæতি দিচ্ছেন। সরেজমিন ঘুরে দেখা গেছে, বিভিন্ন এলাকায় ঝলন্ত পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে। চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন দোকানে চলছে নির্বাচনী আলাপ আলোচনা। সকলের নজর এখন একাদশ সংসদ নির্বাচনের দিকে।


বাগেরহাট-০১ (ফকিরহাট-মোল্লাহাট-চিতলমারী) আসনের ফকিরহাটে মোট ভোটার ১ লক্ষ ৮ হাজার ৩ শত ৫২ জন, এরমধ্যে পুরুষ ভোটার ৫৪১২৩ জন ও নারী ভোটার ৫৪২২৯ জন। ফকিরহাট উপজেলা নির্বাচন অফিস সূত্র থেকে জানান গেছে, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফকিরহাট উপজেলার ৮টি ইউনিয়নে মোট কেন্দ্র ৪২টি। এরমধ্যে ১নং বেতাগা ইউনিয়নে ৫টি, ২নং লখপুরে ইউনিয়নে ৭টি, ৩নং পিলজংগ ইউনিয়নে ৪টি, ৪নং ফকিরহাট ইউনিয়নে ৮টি, ৫নং বাহিরদিয়া-মানসা ইউনিয়নে ৪টি, ৬নং নলধা-মৌভোগ ইউনিয়নে ৫টি, ৭নং মূলঘর ইউনিয়নে ৪টি এবং ৮নং শুভদিয়া ইউনিয়নে ৫টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকবেন বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস। সহকারি রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানা পারভীন। সার্বিক সহযোগীতায় থাকবেন উপজেলা নির্বাচন কর্মকর্তা এস এম হাবিবুর রহমান। ৪২টি কেন্দ্রে পোলিং অফিসার থাকবেন মোট ১৯৫ জন। সহকারি পোলিং অফিসার হিসেবে উপস্থিত ৩৯০ থাকবেন।