এম এম সি মেহেদী ফকিরহাট প্রতিনিধি ঃ নেপালে অনুষ্ঠিতব্য ১৩তম সাউথ এশিয়ান গেমস্-২০১৯ উপলক্ষে বাগেরহাটের ফকিরহাট ভারোত্তোলন ক্যাম্প এর শুভ উদ্বোধন সোমবার বিকেল ৫টায় সাতশৈয়া ভারোত্তোলন প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ বেলুন ফেষ্টুন, কবুতর ও লাল ফিতা কেটে ক্যাম্পের শুভ উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ, জাতীয় ক্রীড়া পুরস্কারবিদ আজাদ আবুল কালাম, বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সহ-সভাপতি সরদার সেলিম আহম্মেদ, সহকারি কমিশনার (ভ‚মি) রহিমা সুলতানা বুশরা ও সহকারি কমিশনার মোহম্মদ শাহজাহান। উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলুর স ালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন কোর্স শেখ আনিসুর রহমান বিপ্লব। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মুলঘর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ হিটলার গোলদার, পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ এমদাদ হোসেন, স্থানীয় ইউপি সদস্য খান শামিম হাসান, শ্রমিকলীগ নেতা শেখ সিরাজুল ইসলাম সহ বিভিন্ন খেলোয়ার ও বিশিস্টজনেরা উপস্থিত ছিলেন।


