ফকিরহাটে সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন

এম এম সি মেহেদী: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃংখলা রক্ষায় ফকিরহাটে সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়েছে। এ লক্ষ্যে ২৩ ডিসেম্বর বিকেল থেকে সেনাবাহিনী অস্থায়ী ক্যাম্পে অবস্থান করছেন। এ ছাড়া ১৮ ডিসেম্বর থেকে মাঠে রয়েছে বিজিবি। ফকিরহাট সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন সেনাবাহিনী ও বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচনকে ঘিরে সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে কর্মরত থাকবেন। আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই তারা মাঠে দায়িত্ব পালন করবেন। উপজেলা নির্বাচন অফিসর এস এম হাবিবুর রহমান জানান, নিরাপত্তার জন্য নির্বাচন কমিশনের নির্দেশে সেনাবাহিনী ও বিজিবি নামানো হয়েছে। এছাড়া নির্বাচনের মাঠে অন্যান্য আইন শৃংখলা বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবে।