ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহী নিহত

জেলা প্রতিবেদকঃ বাগেরহাটের ফকিরহাটে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় সুনীল শীল (৬০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (০৩ মে) দুপুরে খুলনা-বাগেরহাট মহাসড়কের ফকিরহাট উপজেলার লখপুর এলাকার শানু মিয়ার বাড়ির এ দুর্ঘটনা ঘটে।

মৃত সুনীল শীল ফকিরহাট উপজেলার পিলজংগ গ্রামের মৃত শশী ভূষনের ছেলে।

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, খুলনা-বাগেরহাট মহাসড়ক দিয়ে বাইসাইকেল চালিয়ে বাগেরহাটের দিকে নিজ বাড়িতে যাচ্ছিলেন সুনীল শীল। তিনি লখপুর এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুনীলের মরদেহ উদ্ধার করে।