এম এম সি মেহেদী কাটাখালী প্রতিনিধী: ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় (ত্রান শাখা) ২০১৭-২০১৮ অর্থ বছরে গ্রামীন রাস্তায় ১৫মিঃ দৈর্ঘ ৩টি ইউনিয়নের ৩টি ব্রীজের উন্মুক্ত নিলামের লটারীর ড্র বুধবার বিকেল অনুষ্ঠিত হয়। ড্র পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন। এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গির হোসেন, অতিরিক্ত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ বোস, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন সরদার, উপ-সহকারি প্রকৌশলী বোরহান উদ্দীন, সাংবাদিক মান্না দে, অফিস সহকারী শমিম হাসান, অফিস সহায়ক আবু সাইধ সহ বিভিন্ন ঠিকাদার উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, ড্র-তে বেতাগার ব্রীজের কাজ পেয়েছে আনিজ ট্রেডার্স, নলধার ব্রীওেজর কাজ পেয়েছে শেখ মিজানুর রহমান ও রখপুর ব্রীজের কাজ পেয়েছেন আমিনুল ট্রেডার্স ঠিকাদার প্রতিষ্ঠান। প্রতিটি কাজের জন্য বরাদ্ধ রয়েছে ৩২লক্ষ ৩৯হাজার ৬শত ৩০টাকা।


