ফকিরহাট অগ্রণী ক্লাবের উদ্যোগে অনুর্ধ ১৬ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

এম এম সি মেহেদী কাটাখালী: ফকিরহাটের আট্টাকী অগ্রণী ক্লাবের উদ্যোগে গতকাল শনিবার বিকাল ৫টায় বালুর মাঠে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল খেলায় আট্টাকী কলেজ স্পোটিং ক্লাব, পাগলা শ্যামনগর স্পোটিং ক্লাবকে ৪-১ গোলে পরাজিত করে। খেলায় সেরা খেলোয়ার নির্বাচিত হয় বিজয়ী দলের স্টাইকার আল-আমীন শেখ।খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেন আট্টাকী অগ্রনী ক্লাবের সহ-সভাপতি মুশফিকুজ্জামান রিপন। খেলা পরিচলানা করেন শেখ ইমতিয়াজ আলী, পলক ও রহমান। খেলায় আরো উপস্থিত ছিলেন গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ।