এম এম সি মেহেদী: বাগেরহাটের ফকিরহাটে জনঅংশীদারিত্বে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জন স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সু-শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ফকিরহাট ইউনিয়ন পরিষদের উদ্যোগে ৪নং ওয়ার্ডের উন্মুক্ত ওয়ার্ড সভা শনিবার বিকেল ৪টায় পাগলা-শ্যামনগরের তৈয়বআলী বটতলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফকিরহাট ইউনিয়ন চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু। স্থানীয় ইউপি সদস্য মোঃ মাসুদ রানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শিক্ষক (অবঃ) শেখ মুনসুর আলী, শিক্ষক শেখ মোস্তাহিদ সুজা, শিক্ষক (অবঃ) সমারেশ রায় চৌধুরী। উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ইউপি সদস্য লিলিমা বেগম। এসময় অসংখ্য মহিলা-পুরুষ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


