ফকিরহাট প্রতিনিধি এম এম সি মেহেদী: ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা বঙ্গবন্ধু মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।পিলজংগ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জনাব মোঃ শাহাজান আলীর সভাপতিত্বে,পিলজংগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক জনাব মোঃ জাকির হোসেন টুটুল এর স ালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান,ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাংলাদেশের দক্ষিণ লের সকল উন্নয়নের নেপথ্য নায়ক জননেতা শেখ হেলাল উদ্দীন এমপি মহেদয়ের একান্ত আস্থাভাজান জনাব স্বপন দাশ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক, ফকিরহাট সদর ইউপি চেয়ারম্যান জনাব শিরীনা আক্তার কিসলু,সহ সভাপতি জনাব সুবীর কুমার মিত্র,যুগ্ন সাধারন সম্পাদক মলিক আবুল কালাম আজাদ,সাংগঠনিক সম্পাদক জনাব শেখর রঞ্জন দেবনাথ,উপজেলা কৃষক লীগের আহবায়ক ও পিলজংগ ইউপি চেয়ারম্যান জনাব শামীম জামান পলাশ,এছাড়া পিলজংগ ইউনিয়ন আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।


