এম এম সি মেহেদী: বাগেরহাটের ফকিরহাটে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জন স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সু-শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে মূলঘর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে উন্মুক্ত ওয়ার্ড সভা ৩০ নভেম্বর বিকেল ৫টায় কলকলিয়া জিসি মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মূলঘর ইউনিয়ন চেয়ারম্যান এ্যাডঃ হিটলার গোলদার। স্থানীয় ইউপি সদস্য নীহার রঞ্জন বাগচীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের মুক্তিযোদ্ধা শেখ মোঃ আবু বকর, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রজিৎ কুমার মডুমদার ও মহিলা ইউপি সদস্য আল্লাদী বিশ্বাস। ইউপি সদস্য মহাদেব বিশ্বাস মদনের স লনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সচিব ফতেমা তুজ জোহরা, ইউপি সদস্য মহেন্দ্রনাথ রায়, শিক্ষক ঊষার গোসাই বৈরাগী, প্রমূখ। এসময় অসংখ্য পুরুষ ও মহিলা সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।


