ফকিরহাট কাজি আজহার আলী কলেজে পরিচিতি অনুষ্ঠান

ফকিরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের ফকিরহাট কাজি আজহার আলী কলেজের উদ্যোগে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে একাদশ শ্রেনিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের পরিচিতি অনুষ্ঠান সোমবার বেলা ১১টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ। অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাওলাদার মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ আঃ রাজ্জাক। এসময় কলেজ পরিচালনা পরিষদের সদস্য সিদ্দিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার আমিনুর রশিদ মুক্তি, প্রভাষক মোঃ সজল আহম্মেদ, তপন কুমার দাশ, বিকাশ চন্দ্র মজুমদার, প্রসেন কুমার বিশ্বাস সহ বিভিন্ন শিক্ষক, ছাত্র-ছাত্রী ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।