ফকিরহাট পাইকপাড়া স্কুলে নবনির্মত ভবনের উদ্বোধন

এম এম সি মেহেদী ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট পাইকপাড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বৃহস্পতিবার বেলা ১১টায় বিদ্যালয় চত্ত¡রে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ ফিতা কেটে শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, স্থানীয় ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু ও প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমান। এসএমসি’র সভাপতি মোঃ ইবারাত আলীর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরুন কুমার দাশ। সহকারি শিক্ষক ফকির সাহিনুর রশিদের স ালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সমারেশ রায় চৌধুরী, সাধার সম্পাদক শেখ মনিরুজ্জামান মনি প্রমূখ। এসময় সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার পিন্টু রঞ্জন দাশ, মন্ডল মধুসুধন, এসএমসি সভাপতি বিভিন্ন শিক্ষক ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।