বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট মডেল থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক মো.মিজান এর বিরুদ্ধে ঘুষবানিজ্য ও অসদ আচরণের অভিয়োগ পাওয়া গেছে।
২২ শে জুন সোমবার ফকিরহাট উপজেলার অাট্রাকী গ্রামের বিনা বেগম ফকিরহাট মডেল থানায় হাজির হয়ে তার স্বামী একই উপজেলার সাতসৈয়া গ্রামের রয়িজ উদ্দিন এর ছেলে বাবুল শেখ কে অাসামী করে একটি যৌতুক মামলা করেন। অার এই মামলার তদন্তকারী কর্মকর্তা এস অাই মিজান সকালে বাদি বিনা বেগমের বাড়িতে তদন্তে যান।সেখানে যেয়ে তিনি বিনা বেগম এর সাথে অসদ অাচরন করেন এবং বলেন অামকে ঘুষ দেওয়া লাগবে তা না হলে অামি রিপোর্ট তোমার বিপক্ষে দিবো।তখন দরিদ্র বিনা বেগম তাকে কান্না জড়িত কন্ঠে বলেন স্যার অামাকে অামার স্বামী যৌতুকের জন্য ব্যাপক মারপিট করে অামার বাপের বাড়িতে তাড়িয়ে দিয়েছে এখানে এসে দরিদ্র বাবা মার কাছে তিন বেলা খাবার ও খেতে পারছিনা এমতাবস্থায় অাপনাকে কি করে অামি ঘুষ এর টাকা দিবো।এ কথা শুনে ঘুষখোর এস অাই মিজান অারও ক্ষিপ্ত হলে এক পযার্য়ে পাশের বাড়ি থেকে ১০০০ এক হাজার টাকা ধার করে এনে দিতে বাধ্য হয়।এছাড়াও এ ধরনের একাধিক অভিযোগ রয়েছে এই এস অাই এর বিরুদ্ধে। তাছাড়া বেশির ভাগ জায়গায় যেয়ে সে নিজেকে গোপালগঞ্জ এ বাড়ির সেই দাপট দেখিয়ে ঘুষ বানিজ্য চালিয়ে অাসছে।
এই ব্যপারে সহকারী উপ-পুলিশ পরিদর্শক(এএসআই) মো.মিজানুর রহমান ব্যাবহৃত মোবাইল 01724210563 একাধিক বার ফোন দিলেও সে ফোন রিসিভ করে নাই।
ফকিরহাট মডেল থানায় অফিসার ইনচার্জ আবু সাইদ মোঃ খায়রুল আনাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন বিষয় টি তদন্ত পৃর্বক ব্যাবস্থা গ্রহন করবো।
যখন দেশের প্রধানমন্ত্রী জিরো টলারেন্সে দেশকে এগিয়ে নিতে যাচ্ছে তখন কিছু অসাধু কর্মকর্তারা তা পিছিয়ে দিচ্ছে।গরিবকে ভয়ভীতি দেখিয়ে হাতিয়ে নিচ্ছে অর্থ।শুধু গরিব অসহায় মানুষ নই,সুযোগ পেলেই হাতিয়ে নিচ্ছে অর্থ।আর এস আই মিজানের নামে এমন অনেক অভিযোগ উঠেছে ইতিমধ্যে। সাধারণ মানুষের একটাই দাবী এমন অসাধু পুলিশ কর্মকর্তাকে চাকুরী থেকে অব্যাহতি দিয়ে সৎও ন্যায় নিষ্ঠাবান কর্মকর্তা নেওয়া হোক।


