এম এম সি মেহেদী: সরকারি ফকিরহাট ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের উদ্যোগে ১৪ অক্টোবর বিকেল ৩টায় উপজেলা অডিটরিয়ামে বিশ্ব শিক্ষক দিবস’১৮ উপলক্ষে বিজ্ঞান শিক্ষায় প্রেরণা দান ও পত্রিকায় কলাম লেখার মাধ্যমে শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সরকারি ফকিরহাট ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অমিত রায় চৌধুরী সম্মাননা অর্জন করায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ, সাধারন সম্পাদক শিরিনা আক্তার কিসলু, ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ও এ্যাডঃ হিটলার গোলদার। প্রভাষক মনোতোষ রায় কেষ্ট এর স লনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক মোঃ হায়দার আলী, শিক্ষার্থী মোসাঃ রাবেয়া খাতুন নিশি প্রমূখ। এদিন সকালে কলেজের নবাগত ছাত্রীদের নবীন বরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যদের মধ্যে কলেজ উপাধ্যক্ষ বৈদ্যনাথ হালদার, সহকারি অধ্যাপক তাপস কুমার বিশ্বাস, মধুসুদন দাম, বেদদুলাল বসু চম্পক, শচীন্দ্রনাথ রায় সহ বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


