এম এম সি মেহেদী: বাগেরহাটের ফকিরহাটে স্বচ্ছতা ও জাবাবদিহিতা নিশ্চিতকরনের লক্ষ্যে উপকারভোগী নির্বাচন সংক্রান্ত বিষয়ক মূলঘর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে উন্মুক্ত ওয়ার্ড সভা ২৩ নভেম্বর বিকেল ৫টায় গুড়গুড়িয়া শ্রী শ্রী হরিচাঁদ সেবা আশ্রম প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আঃলীগের সাধারন সম্পাদক শিরিনা আক্তার কিসলু। অনুষ্ঠানের উদ্বোধন করেন মূলঘর ইউনিয়ন চেয়ারম্যান এ্যাডঃ হিটলার গোলদার।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি সদস্য কালিপদ বিশ্বাস। ইউপি সদস্য নীহার রঞ্জন বাগচীর স লনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন আঃলীগের সাধারন সম্পাদক সুনির্মল পাড়ই, প্রধান শিক্ষক প্রজিৎ কুমার মজুমদার, আঃলীগ নেতা তাপস কুমার হালদার, মহিলা ইউপি সদস্য আল্লাদী বিশ্বাস। এসময় ইউপি সচিব ফাতেমা তুজ জোহরা, উপজেলা আঃলীগের সহ-সভাপতি সচীন্দ্রনাথ সরকার, আঃলীগ নেতা নির্মল কুমার দাশ, মুক্তিযোদ্ধা শেখ মোঃ আবু বকর, শেখ মনিরুল ইসলাম মনি, ইউপি সদস্য মহাদেব বিশ্বাস মদন, মোঃ মুজিবুর রহমান, শ্রমিকলীগ নেতা রওনাকুল ইসলাম সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।


