এম এম সি মেহেদী ফকিরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের ১নং ও ২নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সোমবার সন্ধ্যায় ডহরমৌভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্ত¡রে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শিরিনা আক্তার কিসলু, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ আঃ রাজ্জাক, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান কাজি মোঃ মহসিন ও ফকির কওসার আলী, আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ হিটলার গোলদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার আমিনুর রশিদ মুক্তি। ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক গুরুদাশ অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি যোগেশ তরফদার। প্রধান বক্তা ছিলেন সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গির হোসেন। অনুষ্ঠান স ালনা করেন আওয়ামী লীগ নেতা মোঃ মমিনুল হক। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সর্বসম্মতিক্রমে ১নং ওয়ার্ডের অমিত কুমার মন্ডলকে সভাপতি ও মহেন্দ্রনাথ হীরাকে সাধারন সম্পাদক পদে নির্বাচিত করা হয়। অপরদিকে ২নং ওয়ার্ডে গুরুদাশ অধিকারীকে সভাপতি ও সুরঞ্জন অধিকারীকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এসময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।


