ফকিরহাট সদর ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তারের মাতার জানাজা সম্পন্ন

এম এম সি মেহেদী: বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সদর ইউনিয়ন চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলুর মাতা সেলিনা বেগম (৭৭) গতকাল রাতে খুলনা আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। [ইন্না লিল­াহি ওয়া ইন্না ইলাহি রাজিউন]।

তিনি মৃত্যুকালে নয় সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ জোহরবাদ তার নিজস্ব বাসভবন সংলগ্ন সোনাখালির নিয়তির মাঠ প্রাঙ্গনে মরহুমের নামাজের জানাযা শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন কার্যাদী সম্পন্ন হয়।

সদর ইউনিয়ন চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলুর মায়ের মৃত্যুর খবর পেয়ে তার বাড়ীতে উপস্থিত হয়ে সমবেদনা জানান- উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শাহানাজ পারভীন,জেলা ও উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।