এম এম সি মেহেদি হাসানঃ বাগেরহাটের ফকিরহাটে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট বিষয়ক উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার দিনব্যাপি উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যানর স্বপন দাশ, সহকারি পুলিশ সুপার (সার্কেল) মোঃ ছয়ের উদ্দিন আহম্মেদ, ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম সাথি। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ দিলদার হোসেনের স লনায় বক্তব্য রাখেন ফকিরহাট সহকারি কমিশনার (ভ‚মি) রহিমা সুলতানা বুশরা সহ অনুষ্ঠিত গ্রæপের প্রধানগন। এসময় বিভিন্ন অফিসের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, রাজনৈতিক ব্যাক্তিত্ব, গনমাধ্যমকর্মী সহ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


