জেলা প্রতিবেদকঃ ফেনীতে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ এড়াতে সরকারের নির্দেশনা অনুযায়ী কর্মহীন হয়ে পড়া শ্রমজীবীদের খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে শহরের শান্তি রোড়স্থ ফেনী ইয়াং সোসাইটি ক্লাব।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দিনগত রাতে শহরের শান্তি কোম্পানি সড়কের সামাজিক সংগঠনটির সদস্যরা পৌরসভার ১০ ও ১২ নম্বর ওয়ার্ডের খাদ্যসামগ্রী বিতরণ করে। এ দুটি ওয়ার্ডের অসহায়-হতদরিদ্র ৩৫০ পরিবারকে খাদ্যসামগ্রী দেওয়া হয়। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ক্লাবের সদস্যরা ঘরে ঘরে পৌঁছে দিয়েছে খাদ্যসামগ্রী। প্রতিটি প্যাকেটে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার তেল ও সবজি দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাহতাব উদ্দিন মুন্না, ক্লাব সভাপতি সাইফুল ইসলাম, পৌর ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত রাজু, ক্লাব সহ-সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, সোহাগ মজুমদার, প্রচার সম্পাদক মোর্শেদ পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক তাসলিম আলমসহ ক্লাবে সদস্যরা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
পৌর ছাত্রলীগ সভাপতি ইয়াছিন আরাফাত রাজু বলেন, জরুরি প্রয়োজন ছাড়া কেউ যেন ঘরের বাইরে না যান। দেশের এই পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে সার্মথ্য অনুযায়ী ইয়াং সোসাইটি সহযোগিতা করবে। যেকোনো পরিস্থিতিতে ইয়াং সোসাইটি ক্লাব অসহায় মানুষের জন্য কাজ করবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি।


