ছাত্রলী‌গের দুপ‌ক্ষের সমা‌বেশ

বগুড়ার ধুনট উপ‌জেলায় ১৪৪ ধারা জারি

বগুড়ার ধুনট উপ‌জেলা মু‌জিব চত্বর এলাকা এবং তার আশপা‌শের ৪০০ গজ পর্যন্ত ১৪৪ ধারা জা‌রি করা হ‌য়ে‌ছে। বুধবার (১০ মার্চ) রা‌তে ধুনট উপ‌জেলা নির্বা‌হী অফিসার সঞ্জয় কুমার মহন্ত এ আদেশ জা‌রি ক‌রেন।

একাধিক সূত্র যায়, বৃহস্প‌তিবার (১১ মার্চ) উপ‌জেলার মু‌জিব চত্বর এলাকায় সমা‌বেশের ঘোষণা দেন উপ‌জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সা‌লেহ স্বপন। একই সম‌য়ে একই স্থা‌নে ধুনট পৌর ছাত্রলী‌গের সা‌বেক সদস্য রা‌সেল খন্দকার সমা‌বে‌শের ঘোষণা দেন। একই সম‌য়ে ছাত্রলী‌গের দুপ‌ক্ষের সমা‌বেশ ঘি‌রে এলাকায় উত্তেজনা দেখা দেয়। গতকাল বুধবার রাত সা‌ড়ে ১১টায় প্রায় ৭ বার বি‌স্ফোর‌ণের বিকট শব্দ পাওয়া যায় ওই সমাবেশ এলাকায়। ধারণা করা হ‌চ্ছে, বৃহস্প‌তিবারের সমা‌বে‌শের আধিপত্য বিস্তা‌রের অংশ হি‌সে‌বে এক‌টি পক্ষ রা‌তের অন্ধকা‌রে কক‌টেল বি‌স্ফোরণ ঘ‌টি‌য়েছে।

ছাত্রলী‌গের দুপ‌ক্ষের সমা‌বেশ ঘি‌রে আইনশৃঙ্খলা প‌রি‌স্থি‌তি অবনতি হওয়া‌র আশঙ্কায় রাতেই ১৪৪ ধারা জা‌রি ক‌রেন উপ‌জেলা নির্বা‌হী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত।

এক গণবিজ্ঞ‌প্তি‌তে তি‌নি ঘোষণা ক‌রে‌ছেন, বৃহস্প‌তিবার সকাল ৮টা থে‌কে রাত ৮টা পর্যন্ত ধুনট মু‌জিব চত্বর ও এর আশপা‌শের ৪০০ গজ পর্যন্ত ১৪৪ ধারা জা‌রি করা হ‌লো। একই সঙ্গে সব ধর‌নের সভা-সমা‌বেশ, মি‌টিং-‌মি‌ছিল ও গণজমা‌য়েত নি‌ষিদ্ধ করা হ‌লো।

ধুনট থানার এসআই প্রদীপ কুমার ব‌লেন, মধ্যরা‌তে ক‌য়েক দফা বি‌স্ফোর‌ণের বিকট শব্দ পাওয়া গে‌ছে। ত‌বে তা কি‌সের শব্দ সেটা নি‌শ্চিত করা যায়নি।