বঙ্গবন্ধুর জন্মদিনে মাদরাসার ছাত্র-ছাত্রীদের মাঝে কিতাব, পোশাক ও খাবার বিতরণ

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানেরে জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দিনাজপুরের নবাবগঞ্জে কেক কেটে ও একশ একটি পায়রা-বেলুন উড়িয়ে এবং আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। এসময় এতিমখানা ও মাদরাসার ১০১ জন ছাত্র-ছাত্রীর মাঝে কোরাআন শরিফ, ছাত্রদের পাঞ্জাবি, ছাত্রীদের হিজাব ও খাবার বিতরণ করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক।

১৭ মার্চ, বুধবার সকাল ১০ টায় নবাবগঞ্জ ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গনে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন, নবাবগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি মোঃ শিবলী সাদিক এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ডা. মোশারফ হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক জিয়াউর রহমার মানিক, কুশদহ ইউপি চেয়ারম্যান সায়েম সবুজ, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি শাহিনুর আলম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও ছাত্র-ছাত্রীবৃন্দ, আ’লীগের সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ প্রমূখ।