আল-আমিন, নীলফামারীঃ সর্বকালের সর্বশ্রেষ্ঠ জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিত্বে শ্ৰদ্ধা জানিয়েছে নীলফামারী জেলা আওয়ামী মৎস্য জীবী লীগ।
সোমবার (৫ সেপ্টেম্বর )সকালে ধানমন্ডির ৩২ নম্বরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করে শ্ৰদ্ধা জানান বাংলাদেশ আওয়ামী মৎস্য জীবী লীগ নীলফামারী জেলা শাখা।
আগেরদিন (৪ সেপ্টেম্বর )বাংলাদেশ আওয়ামী মৎস্য জীবী লীগের প্রধান কার্যালয় বঙ্গবন্ধু এভিনিউ দলীয় কার্যালয় কেন্দ্ৰীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে নীলফামারী জেলায় ৭৫ সদস্য বিশিষ্ট তিন বছর মেয়াদী কমিটিতে সাক্ষর করে কমিটি অনুমোদন দেয় কেন্দ্ৰ।

নতুন কমিটি পেয়ে কেন্দ্ৰীয় নির্দশনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধিতে শ্ৰদ্ধা জানাতে গোপালগঞ্জের টুঙ্গিপারায় জান নীলফামারী জেলা মৎস্য জীবী লীগ। শ্ৰদ্ধা শেষে সেখানে দোয়া ও মোনাজাত করা হয়।
নীলফামারী জেলা মৎস্য জীবী লীগ সভাপতি রোকনুজ্জামান সরকার লেমন, সাধারণ সম্পাদক জুয়েল সরকরের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন কেন্দ্ৰীয় কমিটির সহ সভাপতি সাজ্জাদুল হক লিপু সিকদার ,
সাংগঠনিক সম্পাদক এবি এম রসুল সিদ্দিকি রিপনসহ জেলা কমিটি নেতৃবৃন্দ


